প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সঞ্জয় বাড়ৈ
গতকাল সন্ধা ০৬টার সময় মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ ও টায়ার জ্বেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। স্থানীয় বকাটে ও মাদক সেবীদের উশৃংখল আচরণ ও মাদক সেবনে বাঁধা দিলে,তারা শিক্ষার্থীদের মারধর করে এবং হুমকি প্রদান করেন।এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে, শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি গ্রহন করেন ,যার অংশ হিসেবে মাদারীপুর ঢাকা মহাসড়ক অবরোধ করেন।এসময় তারা টায়ার জ্বেলে, অপরাধীদের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন, সরকারি কলেজের, সম্মানিত শিক্ষক ও কর্মচারী বৃন্দ।তাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন।কলেজে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, চাপা উওেজনা ও উৎকন্ঠা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।