প্রিন্ট এর তারিখঃ Sep 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

গোলাম জাকারিয়াপ্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বুধবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে দশটার সময় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নকিব হাসান তরফদার। অন্যান্র মধ্যে সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার,
প্রতিবন্ধী সোহেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের অংশ। তারাও হতে পারে দেশের সম্পদ। তাই প্রতিবন্ধীদের সামাজিক মানুষের মতো অধিকার দিয়ে সুশিক্ষিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।