প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক: মোঃ মশিউর রহমান, দিনাজপুর
দিনাজপুর জেলা বিশেষ শাখায় কর্মরত জনাব আবু শহীদ মোঃ কামরুল আহসান, বিপিএম, ডিআইও-১, ডিএসবি, দিনাজপুর-এর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এক সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তারা একসঙ্গে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা, পেশাগত সৌহার্দ্য ও স্মরণীয় সাফল্যের কথা আবেগভরে স্মরণ করেন।
দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলম এবং
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন বিদায়ী কর্মকর্তাকে স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।