প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
মাদারীপুর সরকারি কলেজের (নাজিমউদ্দিন কলেজ)শিক্ষার্থীর উপর হামলা

মাদারীপুর জেলা প্রতিনিধি,
আলমুমিন রহমান
গত কয়েক দিন যাবৎ মাদারীপুর সরকারি কলেজের ছাত্রাবাসের এরিয়ায় এসে গাজা সেবন করে। যার ফলে ছাত্রবাসের কিছু শিক্ষার্থীরা বারন করার ফলে, মো:সম্রাট হোসেন, অনার্স ২য় বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থীর উপর ৩/১২/২০২৫ ইং তারিখ সময় সন্ধ্যা ৬:৩০ টার সময়ে অতর্কিতভাবে হামলা করে।
এতে গুরুতর অসুস্থ হয়ে মাদারীপুর সদর ২৫০ শয্যবিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন।এই খবর পেয়ে আজ সন্ধ্যার সময়েই শিক্ষার্থীরা বিক্ষোভ করে কলেজ গেইটের মাদারীপুর -শরিয়তপুর রাস্তা অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেন। এতে কলেজের অধ্যক্ষ স্যার, অন্যন্য স্যার সহও জেলা পুলিশ সুপারের আশ্বাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল শেষ করেন।তবে শিক্ষার্থীদের দাবি যারা এই হামলাকারীদের ও হামলার সাথে জড়িত তাদের রাতের মধ্যেই গ্রােফতার করতে হবে।
যদি না করে তাহলে আগামীকাল মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোর আন্দোলন করবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।