প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বোরহানউদ্দিনের দোয়া ও মিলাদ মাহফিল

ইয়ামিন রুবেল
সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহতভাবে চলছে।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে বোরহানউদ্দিন মডেল মসজিদে বাদ আছ
দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন বোরহানউদ্দিন উপজেলা নয়টি ইউনিয়নের নেতাকর্মীসহ হাজার হাজার
জনতা। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি।
দোয়া ও মিলাদ মাহফিলে ভার্চুয়াল্লি অংশগ্রহণ করেন বোরহানউদ্দিন দৌলতখান থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব হাফেজ ইব্রাহিম। তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত জনতাকে জানানো হয়। তিনি আরো বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়ার অবস্থাটা অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। উপস্থিতি সবার কাছে দোয়া এবং তাদের পরিবারের সকল কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপির এই নেতা। তিনি আশা ব্যক্ত করেন বেগম জিয়া সুস্থ হয়ে আবারো জনগণের মাঝে ফিরে এসে জনগণের দায়িত্বভার তিনি কাঁদে তুলে নিবেন এবং বাংলাদেশের জনগণকে বিশ্ব দরবারে তুলে ধরবেন উচ্চ শিখরে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।