প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
কৃষিজমি রক্ষায় অভিযান

সিরাজগঞ্জের তাড়াশে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে মোশারফ হোসেন নামের এক ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধ না করলে ১৫ দিনের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।
বুধবার (২ ডিসেম্বর ) রাত সাড়ে ১১ টার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়ায় গ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিয়া মালিয়াপাড়া গ্রামের জমি লিজ নিয়ে ঠিকাদার মোশারফ হোসেন অবৈধ
পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।