
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA) অধিকার আদায় ঐক্য পরিষদ কর্তৃক নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে আজ কর্মবিরতি পালিত হয়েছে।
মঙ্গলবার(২ ই ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA) গণ পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেন।
গতকাল প্রেস ক্লাবে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী( FWA) অধিকার আদায় ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে
১/ মাসিক রিপোর্ট বন্ধ
২/ ৬ ডিসেম্বর/২০২৫ থেকে ১১ ডিসেম্বর/২০২৫ এ ঘোষিত সেবা সপ্তাহ বর্জন
৩/২ ডিসেম্বর/২০২৫ থেকে ১১ ডিসেম্বর/২০২৫ পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতি পালন।
৪/ কর্ম বিরতির সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী গণ( FWA) স্ব স্ব উপজেলা অফিসে অবস্হান করবেন ।
অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহ্বায়ক মোঃ সাকীরুন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মোঃ ইমরান, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি নাজমা আক্তার, কেন্দ্রীয় পরিবার কল্যাণ সহকারী সমিতির যুগ্ম প্রচার সম্পাদক রেখা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সদস্য মোঃ হাসান, নেয়ামত সরকার, মোহাম্মদ সোহাগ সরকার, কর্মসূচিতে উপস্থিত ছিল পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ- সভাপতি গোলাম মোস্তফা, কোষাদক্ষ মোঃ শাহাবুদ্দিন জালালী, মোঃ সাইফুল ইসলাম, আলী আকবর প্রমূখ।