প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি'র দোয়া মাহফিল অনুষ্ঠিত

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: মুখলেছুররহমান হীরা।
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আজ ০২ ডিসেম্বর দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ , উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন ঠাকুর,উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলম জানু সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন তালুকদার।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।