প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 3, 2025 ইং
সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

আহমদ উল্লাহ
চট্টগ্রাম প্রতিনিধি
অদ্য ০২/১২/২০২৫ খ্রি. তারিখে বিকাল ৩:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়। সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।