প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন্য বার্ষিক পরীক্ষা বর্জন
মুখলেছুর রহমান হীরা
দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরেকাংশ এবার কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতেও তিন দফার দাবি বাস্তবায়নের জন্য বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতিতে আছেন সহকারী শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচির কারণে আজ মঙ্গলবারও বারহাট্টা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না, যার ফলে শিক্ষার্থী-অভিভাবকেরা ফিরে যাচ্ছেন। বিদ্যালয়গুলোর শিক্ষকেরা কর্ম বিরতি পালন করার পরেও বিচ্ছিন্নভাবে কোনো কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।