
মোঃ নুরুন্নবী
রাজশাহী রেঞ্জের অধীনে বগুড়া জেলার ১২টি থানায় নতুনভাবে অফিসার ইনচার্জ (ওসি) পদে কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এই তালিকায় বগুড়ার বিভিন্ন থানায় দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিদের দ্রুতই দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। পুলিশ প্রশাসন আশা করছে, নতুন কর্মকর্তাদের দায়িত্ব পালনের মাধ্যমে থানাগুলোতে জনসেবা আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।
প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সেবার মানোন্নয়নে নিয়মিত এ ধরনের পদায়ন ও রদবদল করে থাকে পুলিশ বিভাগ।