প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

সৌমিত্র কুমার দাস
হবিগঞ্জের হাওরে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে।কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি, গতকাল ২রা ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুর ১ ঘটিকার সময় সদর উপজেলা বাতাসর গ্রামের হাওরে গিয়ে সরজমিনে গিয়ে এ-দৃশ্য লক্ষ্য করা যায়। বাম্পার ফলনে কৃষকেরা আনন্দে আত্মহারা, সবাই গোলায় ধান তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন, অত্র এলাকার রহিম উদ্দিন নামে একজন কৃষক জনতার খবর জেলা প্রতিনিধিকে জানান, অন্যান্য বৎসরের তুলনায় এবার অধিক ফলন হয়েছে। যে কারণে আমাদের আগামী দিনগুলি আর ব্যাঘাত পোহাতে হবে না।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।