প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
কার পাশে
মহসিন আলম মুহিন
কার পাশে যে কে, যায় না বোঝা কিছু,
আন্দাজে কেমনে চলা! নেবো কার পিছু।।
হাত ধরে অনেকটা পথ পেরিয়ে এলাম যবে,
ধাক্কা খাওয়ার সম্ভাবনা-জাগলো অনুভবে।।
আমারে কয় সাথে আছি, খুশীতে নাচে মন,
চোখের আড়াল না হতেই-আসে আরেক জন।।
মন মানে না বসে থাকি-স্বপ্নের জাল বুনি,
হঠাৎ কানে ভেসে আসে, অশুভ সব ধব্বনি।।
মথিয়া ফিরি ঘোরাঘুরি-ভাল্লাগে না ছাই,
যা হবার হোক, নেই শোক! শান্তি যেন পাই।।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।