জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার-১

আলমগীর হোসাইন

গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও  গুলি উদ্ধার করা হয়। 

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরের পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বিন জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাওনা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুষ্কৃতকারী। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। 

নাফিস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আকাশ ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সীমান্ত এলাকা পেরিয়ে বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধে ব্যবহারের জন্য সেগুলো ভাড়া দিতেন। অভিযানে তাঁর ভাঙারি দোকানের একটি ড্রামের নিচ থেকে লোড অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা নাফিস বিন জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আকাশের বিরুদ্ধে আগে অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে ।
 আরও জিজ্ঞাসাবাদ করা হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

1

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

2

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

3

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

4

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

5

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

6

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

7

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

8

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

9

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

10

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

11

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

12

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

13

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

14

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

15

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

16

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

17

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

18

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

19

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

20