
বরগুনার বামনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক
ফোরাম বামনা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে
সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মফস্বল সাংবাদিক ফোরামের বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির মোল্লার
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মোঃ
জাকির হোসাইনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের
জেলা সংবাদদাতা মোঃ জাহাঙ্গীর কবির মৃধা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা
জামায়াতের সেক্রেটারী মোঃ সাইফুল্লাহ মানসুর, মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা
জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কাল
বেলার জেলা প্রতিনিধি মোঃ আসাদুল হক সবুজ, আইন বিষয়ক সম্পাদক মোঃ
অলিউল্লাহ ইমরান। এছাড়াও বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের বামনা উপজেলা
শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না, কোষাধ্যক্ষ মোঃ রিয়াজুল
ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের আদর্শিক পরিবর্তন প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে বলেন দীর্ঘদিন
ফ্যাসিবাদের মধ্যে থাকার ফলে অনেক সাংবাদিকের মাঝে এক ধরনের সেলফ-সেন্সরশিপ
কাজ করছে। এই অবস্থা দ্রুত পরিবর্তন হওয়া প্রয়োজন।
সমাজে গণমাধ্যমের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে
সাংবাদিকদের অনেক সতর্ক থাকা প্রয়োজন। অসত্য সংবাদ প্রকাশের ফলে অনেকের
জীবন ধ্বংস হয়ে যা”েছ। আবার কোনো কোনো ক্ষেত্রে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি
হ”েছ। তিনি গণমাধ্যমে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট
সকলের প্রতি আহবান জানান।