
ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে সর্বস্তরের নির্বাচন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ , ইসলাম ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশন বাতিল, যাদুকাটা ও ধুপাজান নদী বৈধভাবে ইজারা দিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবিতে। ১১ মে রোজ রবিবার দুপুর ২ ঘটিকার সময় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহিদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ এর সঞ্চালনায়। গণ সমাবেশে বক্তব্য রাখেন হাফিজ মাহমুদুল হাসান,এল এল বি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা, এলডিপি সুনামগঞ্জ জেলা শাখা, এনসিপি সুনামগঞ্জ জেলা শাখা, গণঅধিকার পরিশোধ সুনামগঞ্জ জেলা শাখা, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন। গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন। স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, মানুষের অধিকার মানুষ পায়নি ৫ আগস্টের আগে যে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে জীবন বাজি রেখে নেমেছিল। সেই বৈষম্য দূর করা যায় নি, এখনো বৈষম্য রয়ে গেছে। মানুষ খোলা আকাশের নিচে ঘুমায় কিন্তু খোলা আকাশের নিচে ঘুমাবে কেন এটাতো সরকারের
দায়িত্ব,মানুষ ছুরি করে কারণ তার কোন কর্ম সংস্থান নাই , আজ যদি কর্মসংস্থানের সাথে থাকতো তাহলে সে ছুরি করতো না। সরকারে যারাই ক্ষমতায় গিয়েছে শুধু লুটপাট আর দুর্নীতি করে গেছে। এদেশের মানুষ বার বার দেখেছে হঠাও এ বসাও বি আবার হঠাও বি বসাও সি। এই এ বি সি খেলা বন্ধ করুন, ইসলাম কে ক্ষমতায় বসান এদেশে আর কোন বৈষম্য থাকবেনা কোন গরীব খোলা আকাশের নিচে ঘুমাবে না, ছুরদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলে এদেশে আর ছুরি হবে না। ইসলামী আন্দোলন রাজনীতি করে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য। মুফতী ফয়জুল করীম বলেন ইসলামী আন্দোলনের মার্কা দেখেন ধনী গরীব সবাই ব্যবহার করে। নৌকা ধান লাঙ্গল যাই বলেন কেউ বুকের উপর রেখে ঘুমায় না কিন্তু হাতপাখা সবাই বুকের উপর রেখে ঘুমিয়ে যায় । কাজেই হাতপাখা হচ্ছে শান্তির প্রতীক হাতপাখার পতাকা তলে আসুন একটি সুন্দর সমৃদ্ধ বৈষম্য বিহীন দেশ গড়ার অঙ্গীকার করেন।