সাভারের হেমায়েতপুর মহাসড়ক এর পাশ দিয়ে অবৈধ ভাবে গড়ে তোলা এই সব দোকান-পাঠের মালিক হেমায়েত-পুরের প্রভাবশালী স্থানীয়রা। প্রতি বছর এসব দোকান থেকে হাতিয়ে নিচ্ছে হাজার-হাজার কোটি টাকা।সাধারণ মানুষ জীবনের তাগিদে বেশ কিছু টাকা দিয়ে স্থানীয়দের হুকুমে ভাড়া নিচ্ছে দোকান গুলো। মাসে গুনতে হয় হাজার হাজার টাকা ভাড়া। এইসব অস্থায়ী, অবৈধ দোকান নির্মানের ফলে বাড়ছে তীব্র জ্যামজট, এতে হচ্ছে বায়ুদূষন, শব্দদূষন একই সাথে ভোগান্তির শিকার হচ্ছে লাখ লাখ যাত্রীবাহি এবং পথচারি সাধারণ মানুষ। পপথচারীদের মতে অবৈধ এসব স্থাপনা দিন দিন বাড়তে থাকলে জীবিকা নির্বাহ করা প্রায় অচল হয়ে পরবে বলে মন্তব্য তাদের। স্থানীয়রা জানান মহা-সড়কে অবৈধ স্থাপনা যেমন কর্ম ক্ষেত্রে প্রভাব ফেলছে ঠিক একই ভাবে জীবিকা নির্বাহের উপর ও প্রভাব পড়ছে, দ্রুত এর সংস্কার চায়৷ সাভার মডেল থানার ওসি ( আবুল ফয়সাল মুহাম্মাদ সায়েদ) জানায় স্থানীয়দের বেশ কয়েকবার এই বিষয় নিয়ে ইংগীত দিলেও তারা কথা কানে নিচ্ছে না। পরবর্তী নির্দেষ মোতাবেক আমরা যথাযথ কার্যক্রম শুরু করব।