প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ ডাকাতি: গভীর রাতে তিন পরিবারের স্বর্ণ–গয়না ও সম্পদ লুট
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর (রামপুর) গ্রামে গত রাত ২টার দিকে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। একদল সশস্ত্র ডাকাত হামলা চালিয়ে বশার মিয়া, মমিন মিয়া ও নূর ইসলাম মিয়ার বাড়িতে তাণ্ডব চালায়।
প্রথমে ডাকাত দল বশার মিয়ার পরিবারের উপর হামলা করে। স্ত্রী, ছেলে-মেয়েসহ সবাইকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা টাকা-পয়সা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়।
এরপর একই কায়দায় পাশের আরও দুই পরিবারকে বেঁধে তাদের বাড়ি থেকেও সবকিছু লুট করে নিয়ে যায়।
ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, চৌদ্দগ্রাম এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। ডাকাতি ও চুরির ঘটনা বাড়লেও কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।
তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এ ঘটনায় কেউ শারীরিকভাবে আহত হয়নি—এটাই একমাত্র স্বস্তি।
ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত তদন্ত, ডাকাতদের গ্রেফতার এবং এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।