প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2025 ইং
সুনামগঞ্জের জেলার জামালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আলমগীর হোসেন, এসআই সুপ্রাংশু দে দিলু, এএসআই গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার (৯ মে) রাত দেড়টার দিকে বিশেষ অভিযানে জামালগঞ্জ থানাধীন উত্তর কামলাবাজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করআ হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আনফর আলী টুকুর বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে, জুলাই/আগষ্টের ছাত্র আন্দোলনের আওয়ামীলীগের ৪ আগষ্টের জামালগন্জ উপজেলায় ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ও ছাত্রের উপর হামলার প্রথম সারি থেকে লাঠি-শোটা নিয়ে নেতৃত্ব দিয়েছিল আনফর আলী টুকু, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।