প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2025 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সকল ইউনিটের ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহনে ৮ই মে ২০২৫ খ্রি. সকাল ৮:৩০ ঘটিকায় জেলা পুলিশের সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশসুপার জনাবঃ খন্দকার গোলাম মওলা, বিপিএম সেবা মহোদয়। অভিবাদন মঞ্চ হতে সালামি গ্রহন করে, প্যারেড পরিদর্শন করেন।প্যারেড অধিনায়ক দায়িত্ব পালন করেন। জনাব: কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) চুয়াডাঙ্গা।
এসময় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা সাপ্তাহিক মাষ্টার প্যারেড গ্রাউন্ডে অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ুপর সন্তুষ্ট হয়ে (গুড সার্ভিসেস) মার্ক ও অর্থ পুরস্কার করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সকল উধ্বত্বন কর্মকর্তা সহ জেলা পুলিশের ইনচার্জ ও অফিসার ফোর্স।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।