প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2025 ইং
সাতক্ষীরায় পিলারের সঙ্গে মটরসাইকেলের ধাক্কায় এনজিও কর্মী নিহত

সাতক্ষীরায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কায় এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের উত্তর দেবনগর ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল করিম (৩৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা দাসপাড়ার বাসিন্দা। তার
শুশুরের নাম আনারুল ইসলাম।
মৃতের স্বজনরা জানান,নিজের ডিসকভার-১২৫ মটর সাইকেলে চলে আরআরএফ এনজিও’ এর এক সময়কার কর্মী আব্দুল করিম মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরার এক জনকে টাকা দিতে যাচ্ছিলেন।
পথি মধ্যে বাইপাস সড়কের উত্তর দেবনগর ব্রীজের পাশে একটি সিমেন্টের পিলারের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে করিমের মটর সাইকেল ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জখম হন। সকাল ৯টার দিকে আশঙ্কা জনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।