প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

মোঃ হাবিবুর রহমান হাবিব
আলোচিত গত মাসের ১৯শে অক্টোম্বর ৭০ বছরের বৃদ্ধাকে ধ/র্ষ/ণে/র পর পলাতক আইয়ুব আলী গ্রে/ফ/তার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধ/র্ষ/ণের অভিযোগে পলাতক আসামি আইয়ুব আলীকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে আইয়ুব আলী আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে ঢাকা মোহাম্মাদপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।
ধর্ষককে গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে।সেই সাথে বৃদ্ধার পরিবার ও এলাকাবাসী ধর্ষক আইয়ুব আলী দৃষ্টান্তমূলক শা/স্তি দাবি করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।