প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2025 ইং
রায়গেঞ্জে দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখলের অভিযোগ

সিরাজগঞ্জে রায়গঞ্জের ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী ও ক্ষিরতলা ৭নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ছানোয়ার-এর বিরুদ্ধে দলীয় প্রভাবখাটিয়ে চাঁদাবাজি জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় গত ৮/৪/২৫ তারিখে সিরাজগঞ্জ জেলা বিএনপি বরারবর রমজান আলীর বিরেুদ্ধে চাঁদাবাসি ও নানা অপকর্মে লিপ্ত থাকার একটি অভিযোগ দায়ে করেন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মালেক ফ্যাসিস্ট সরকারের পতনের পর রমজান ও ছানোয়ার সন্ত্রাসী নেশাখোর কিছু দলবল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবজি শুরু করেন।খাস জমি, পুকুর দখল টাকার বিনিময়ে দরবার আবাদি জমিতে অবৈধ পুকুর কেটে মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রতাব, হাবাতিয়া, যোগী, ঘোরামারা, তেতুলিয়া, শ্যামলি, এইসব পুকুর সহ আওয়ামীলীগ ও বিএনপির নেতাদের কাছ থেকেও চাঁদা আদায় করে।
ধামাইনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জানান রাশেদেরে মাধমে আমরা দীর্ঘদিন কাজী ফর্মে শ্রমিক সরবরাহ করে মুরগির বিষ্ঠ (লিটার) পরিষ্কারের কাজ করতাম। সরকার পতনের পর হঠাৎ রমজান ও ছানোয়ার দলবল নিয়ে এ কাজে বাধা প্রদান করলে প্রায় ২০ দিন কাজী ফার্ম বন্ধ থাকে। এই শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করে। এক পর্যায়ে ছানোয়ারকে বিনা শ্রমিকে বিষ্ঠা অপরসারনের জন্য প্রতিমাসে ৩০/৪০ হাজার টাকা দিতে হচ্ছে। ১নং ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনকে স্বপদে বহাল রাখতে নিয়েছে মোটা অংকের অর্থ। এই দুই নেতার অত্যাচারে সাবেক বিএনপির ত্যাগী নেতা কর্মীরা অতিষ্ট এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বিধায় এইসকল চাঁদবাজ ছানোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির নিকট জোড় দাবী জানান স্থানীয় জনগণ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।