প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2025 ইং
বন্দরে যুবকের মরদেহ উদ্ধার

বন্দরে নিখোঁজের এক দিন পর জনি (২৬) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ মে) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২৬ নং ওয়ার্ড ঢাকেশ্বরী এলাকায় সেলিমের মালিকানাধীন পুরাতন পলিথিন গোডাউন থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত জনি পাশ্ববর্তী বাগপারা এলাকার বুলবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. কিরণ মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (সার্কেল খ ) আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরেনি। শুক্রবার দুপুরে সেলিমের গোডাউনে জনি'র লাশ দেখে বাড়িতে খবর দেয় এলাকাবাসী।
লাশ উদ্ধারকারি কর্মকর্তা বন্দর থানার এসআই মোতালিব জানান, বন্দরের নাসিক ২৬ নং ওয়ার্ড ঢাকেশ্বরী এলাকায় সেলিম মিয়ার পুরাতন পলিথিন গোডাউনে সারি সারি বস্তার ফাঁকা স্থানে মাথা নিচে, পা উপড়ে থাকাবস্থায় ছিলো। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে হত্যাকান্ড কি না ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।