প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2025 ইং
সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি

শ্রমজীবী মানুষর অধিকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবী জানিয়ে সাতক্ষীরায় র্যালি ও সমাবেশ করেছে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা।
১ লা মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শহরের তুফান মোড় থেকে র্যালটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়স্থ আসিফ চত্ত্বরে যেয়ে শেষ হয়।
মিছিলের নেতত্বে ছিলেন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি শেখ নূরুল হুদা, বর্তমান সভাপতি গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুকসহ শ্রমিক নেতৃত্ববৃন্দ। র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন,ফিরোজ আওয়াল, আবু হুরায়রা, আয়ুব হোসেন, ইকবল হোসেন, আক্তারুল ইসলাম, বনি আমিন, লুৎফর রহমান, মেহেরুল্লাহ প্রমুখ।
র্যালি পূর্ব সমাবেশে বক্তরা বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। তাদের প্রাপ্ত নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানিমূলক নির্যতন বন্ধ করতে হবে।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে। শ্রমিকরা বলেন, এই দিনে আমরা প্রেরণা গ্রহণ করতে করি। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।