প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
কুয়েতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত

আহমদ উল্লাহ।।
গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ জিলিব আল সুয়েক ১নং শাখার ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাওলানা সোলেমান সাহেবের সভাপতিত্বে ,সহ-সভাপতি ইসমাইল হোসেন সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন মোঃ হাফেজ ইমন নাতে রাসুল ও শানে মাইজভান্ডারী পাঠ করেন মাওলানা ইব্রাহিম ও সাইফুদ্দিন হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আবুল কালাম সাহেব ,স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন , সংগঠনের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এম নিজাম উদ্দিন ,বক্তব্য রাখেন - মৌলানা মহিন উদদীন, হোসাইন আলকাদেরি,জয়নাল আবেদিন ,
অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন অর্থ সম্পাদক হারুনুর রশিদ ,মুরাদ ও বেলাল , সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে মোনাজাত ও তাবারুকাত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।