
এসকে এম মহসিন রেজা।।
খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াত ইসলামের অঙ্গ ও সহযোগী সংগঠন যুব বিভাগের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রববার(২৪আগস্ট)বিকেল ০৪ঃ৩০ মিনিটে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের যুব বিভাগের আয়োজনে খেলার উদ্ধোধন করেন, মাওলানা মিজানুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা থানা শাখা
আয়োজক সংগঠনের সভাপতি ডি এম জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিভাগের কয়রা থানা শাখার সভাপতি মাওলানা সুজাউদ্দীন,সেক্রেটারি মুনাইম বিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামীর কয়রা সদর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ, অর্থ সম্পাদক এফ এম মাকসুদুর রহমান ও ইসমাইল হোসেন রাজুসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ উদ্ধোধনিয় খেলায় মুখোমুখি হয় কয়রা সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ও তিন নম্বর ওয়ার্ডের ফুটবল একাডেমি।
এ খেলাই তিন নম্বর ওয়ার্ড ফুটবল একাডেমি পাচঁ এবং এক নম্বর ফুটবল একাডেমি তিন গোল করতে সক্ষম হয়।
কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার ক্রিয়া শিক্ষক জনাব আব্দুর রাজ্জাকের পরিচালনায় এ খেলায় তিন নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডকে হারিয়ে দুই গোলের ব্যবধানে জয় লাভ করে।