প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
সাতক্ষীরায় মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সমাবেশ

এ,এইচ,এম,আনারুজ্জামান।।
১১ আগস্ট, ২০২৫ জেলার দেবহাটা উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভুমিদস্যুতা সহ অপরাধ প্রতিরোধে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে দেবহাটা থানা পুলিশের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।