
আগামী ৩০শে মে ২০২৫ ইংরেজি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কাজিপুর উপজেলা ছাত্রদল এর সাথে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর প্রিন্সিপাল জনাব মহসিন রেজা বিপু এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক আশিক মাহমুদ, সদস্য টিপু তালুকদার, কাজিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিজল সরকার, চালিতাডাঙ্গা ইউপি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উক্ত আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহিত হয়।