প্রিন্ট এর তারিখঃ Mar 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 26, 2025 ইং
আওয়ামীলীগের হেভিওয়েট নেতাদের নিয়ে এনসিপির আলোচনা সভা

জুলাই অভ্যুথানের পর জুলাই অভ্যুত্থানের আকাঙ্খাকে ধারন করে জুলাই আন্দোলনের ফ্রন্ট লাইনের নেতাদের নিয়ে নতুন জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হয়।কিন্তু নতুন রাজনৈতিক দল তৈরির পরপরই এই দল নিয়ে বিভিন্ন বিতর্ক ও সমালোচনা শুরু হয়ে যায়।
কেন্দ্রীয় ঘোষনা মোতাবেকব এনসিপি সকল জেলায় আলোচনা সভা করে।এরই প্রেক্ষিতে হবিগঞ্জে এনসিপি আলোচনা সভা করে আওয়ামীলীগের হেভিওয়েট ৩নেতাদের নিয়ে।আলোচনা সভায় তারা বক্তব্যও রাখেন আওয়ামীলীগ নেতারা।এনসিপির কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে এমন ঘটনায় ব্যাপক সমালোচনা হয় এবং কেউ কেউ সভাটি বর্জন করেন।
এনসিপির আলোচনা সভায় উপস্থিত আওয়ামীলীগ নেতারা হলেন লাখাই উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো:রফিকুল আহমদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি করাব ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জি. আব্দুল হাই কামাল এবং যুবলীগ নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ নূর হোসেন।
এ বিষয়ে কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেককে প্রশ্ন করা হলে তিনি বলেন অতীতে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন কিন্তু অন্যায় দূর্নীতি করেন নি এবং জুলাই আন্দোলনের সাথে ছিলেন তাদের নিয়ে কমিটি প্রস্তুত করা হবে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।