
বরিশালে বাংলাদেশ দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কল্যায়ন সমিতি বরিশাল জেলা শাখার শিক্ষকগন জেলা প্রশাসকের মাধ্যমে
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বাংলাদেশ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ে অনুমোদনে বিলম্ব হওয়ায় জানুয়ারি ২০২৫ থেকে বিগত পাঁচ মাস শিক্ষক শিক্ষিকা সহায়ক কর্মীরা বেতন থেকে বঞ্চিত।
দ্রুত প্রকল্প অনুমোদনে ঈদুল আযহার পূর্বে বেতন ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেন।
এসময় বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যাণ সমিতির বরিশাল জেলার সভাপতি মাওলানা রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক
মাওলানা মিজানুর রহমান
বলেন
মানবিক বিবেচনায় ঈদের পূর্বেই দ্রুত প্রকল্প অনুমোদন করে আমাদের সকল শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের বকেয়াসহ সকল বেতন ভাতা পরিশোধ করা হোক।