
চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন গোপাল নগর দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত। রবিবার বিকালে গোপাল নগর দক্ষিণ পাড়া রাস্তা সংলগ্ন আয়োজিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মুজিবুর রহমান মুজিব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন মিটু। ৯নং ওয়ার্ড জামায়াতি ইসলামি যুব বিভাগ সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম মোস্তফা। শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ। শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াকুব। প্রবাসী ফারুক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।