
“নিয়মিত ভূমি উন্নয়ন কর দিন, জমি সুরক্ষিত রাখুন” কুমিল্লার হোমনায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
মেলার হাইলাইটস:
স্থায়িত্ব:২৫ থেকে ২৭ মে পর্যন্ত।
সেবা: ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা প্রদান।
বিশেষ আয়োজন: আগামীকাল (২৬ মে) ছাত্র-ছাত্রীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
বিতরণ: অনলাইন ভূমিসেবা ও কর প্রদান সংক্রান্ত বই ও লিফলেট।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছেরের সভাতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।
এ মেলা ভূমি মালিকদের সচেতনতা ও সেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।