
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন।
নান্দাইল মডেল থানায় যোগদানের পর থেকে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সামাজিক অপরাধ কর্মকাণ্ড বন্ধে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
মাত্র দুই মাসের মধ্যে মাদক উদ্ধার, চোরাই গরু উদ্ধার, ডেবিল হান্ট সহ জুয়ারি, সাজাপ্রাপ্ত আসামি ও বিভিন্ন মামলার মোট ১৪৪ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৮টি মাদক স্পট ও ১৯টি জুয়ার স্পটে অভিযান পরিচালনা করে ধ্বংস করে দেন। এছাড়া ইভটিজিং রোধে ১৬টি মতবিনিময় সভা ও ২৩ টি বিট পুলিশিং সভা সম্পন্ন করেছেন।
চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন এর বিচক্ষণ দায়িত্ববোধ ও কর্মকাণ্ডের কারণে গত ২০ মে ময়মনসিংহ জেলা পুলিশের ধআয়োজিত এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
এসময় তিনি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর হাত থেকে জেলা সেরা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার গ্রহন করেন।
এ বিষয়ে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকারী অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ অর্জন আমার একার নয়, এটা আমার থানার স্টাফসহ নান্দাইলের সচেতন নাগরিকের। এছাড়া এটা আমার অন ডিউটি। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অব্যাহত রয়েছে। অপরাধী সে যেই হোক না কেন ? তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। এজন্য থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান।