প্রিন্ট এর তারিখঃ Mar 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 26, 2025 ইং
সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি" নিজের জমি সুরক্ষিত রাখি" এই স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভূমি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় ভূমি অফিস প্রাঙ্গণ হতে র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস এসে শেষ হয়।র্যালি শেষে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডঃ শংকার কুমার দে,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন,উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রভাষক গাজী আজিজুর রহমান সহ শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ, সাংবাদিক রাজনীতিবিদ, ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ টি ভূমি সেবা স্টলে তিন দিন ব্যাপী সাধারণ ভূমি মালিকদের সেবা প্রদান করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।