
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
রোববার (২৫ এ মে) সকালে গোয়লন্দ উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান।
অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যেই এ-মেলার আয়োজন করা হয়।
ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহাসড়ক ধরে উপজেলা প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক গৌতম কুমার সরকার, ডেইলি অবজারভার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন প্রমূখ।
আলোচনায় বক্তারা ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সমুহ গ্রহন করার কলাকৌশল, জমির মালিকগন সহজে ঘরে বসে নিজে নিজে কিভাবে তারা জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন, কিভাবে ই-নামজারির আবেদন অন লাইনে ঘরে বসে দাখিল করবেন, কিভাবে সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করবেন, জমির ই-পর্চা ও দাখিলা কিভাবে ঘরে বসে পাবেন- ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।