
কুড়িগ্রাম জেলার, ভূরুঙ্গামারী উপজেলায় ৮নং বলদিয়া ইউনিয়ন পরিষদের ইউ পি সদ্স্যদের বিরুদ্ধে ভি জি ডি কার্ডের টাকা নেওয়ার দুনীর্তির অভিযোগ এসেছে । ( ২৪) মে দুপুরে ভি.জি.ডি কার্ডধারী ৮ নং বলদিয়া ইউনিয়ন পরিষদে ইউ পি সদস্যদের বিরুদ্ধে আন্দলন করেন। তারা বলেন ভি জি ডি কার্ড করতে ইউ পি সদস্যরা তাদের কাছ থেকে( ৫০০০) করে টাকা নেন, এখন ভি.জি.ডি কার্ডে স্বাক্ষর নিতে গেলে, ইউ পি সদস্যরা তাদের কাছ থেকে(১৫০০)করে টাকা নেন। তারা আরও বলেন টাকা না দিলে কার্ডে স্বাক্ষর দেয় না। ভি.জি.ডি কার্ডধারীরা অনেকে ইউ পি সদস্যকে জিজ্ঞাসা করেন কিসের জন্য টাকা দিতে হবে। তখন ইউ পি সদস্যরা বলেন আমাদের কিছু টাকা খরচ হয়েছে ।তারা আরও বলেন আমরা একা নিচ্ছি না, উপজেলার বিভিন্ন ইউনিয়নেও নেওয়া হচ্ছে। উপায় না পেয়ে ভি.জি.ডি কার্ডধারীরা অনেকে টাকা দিয়ে স্বাক্ষর নেন। এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে আকুল আবেদন করেন,তিনি যেন ঘটনাটির সঠিক তদন্ত করে ইউ পি সদস্যদের আইনের আওতায় এনে গরীব অসহায়দের টাকা ফেরত দেওয়ার জন্য এলাকাবাসী অনুরোধ করেন।