
কাজিপুরের ঐতিহ্যবাহী পাটাগ্রামে, পাটাগ্রাম জামে মসজিদের ভিত্তি স্হাপন হয়েছে।গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের মুসুল্লি ও মুরব্বিদের উপস্থিতিতে দোয়া মধ্যে দিয়ে মসজিদের নতুন ভবনের মাটি কাটার কাজ শুরু হয়। নতুন দৃষ্টিনন্দন মসজিদটি তিনতলা বিশিষ্ট হবে। নির্মাণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলায়মান আহমেদ সাহেব, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, অত্র গ্রামের সন্তান বেলকুচি উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব গোলজার হোসেন, পাটাগ্রাম সরঃপ্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা সোহেল রানা, প্রবীণ মুরুব্বি ইয়ামিন মন্ডল, সমাজসেবার অফিসার আঃ মান্নান মন্ডল, শহিদুল ইসলাম, ব্যবসায়ী আঃ হালিম মন্ডল, আঃ রশিদ শেখ,সুরুজামাল, ফসিয়ার রহমান,বেল্লাল হোসেন,জহুরুল ইসলাম, মোনতাজ হোসেন মুন্সি, কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিক রহমান,মোঃ শরিফুল ইসলাম সহ অত্র গ্রামের যুব ও ছাত্র সমাজ। নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় অত্র গ্রামে ও মসজিদের মুসুল্লিরা বেশ আনন্দিত হয়। মসজিদ কমিটির সদস্যরা মসজিদের নির্মাণ কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে মহান আল্লাহ তাআলার ঘর সহিহ সালামতে নির্মাণ কাজ শেষ করতে পারেন।