
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মৃত মো ধনা উল্লা এবং তার ছেলেরা ( মো আবু বক্কার, মো আজিজার রহমান গং) ভুয়া জাল দলিল করে জমি দখলের চেষ্টা করছে।
এই তথ্যর ভিত্তিতে মো আবু বক্কার গংদের নিকট বক্তব্য জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলবে না বলে সাংবাদিককে হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী ইউনিয়ন জামাত নেতা মো রেজাউল করিম বলেন, আমরা নির্যাতনের স্বীকার , গত ১৭ বছর কথা বলতে পারি নাই। জমি আমাদের তারা ভুয়া জাল দলিল করে জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়ছেন।
আমি আওয়ামী দোসর আবু বক্কার গং দের খপ্পর থেকে আমাদের জমি ফেরত চাই। আমরা খুবই দরিদ্র লোক, আমাদের পক্ষে আইনী ঝামেলা করে চলা সম্ভব নয়।
কিছু পত্রিকায় রিপোর্ট এসেছে , আমরা জমি দখল করেছি,জমি তো আমাদের দখলে। তাহলে কেমনে জমি দখল করলাম, বরং আবু বক্কার গং রা জমি দখলের চেষ্টা করছে।