
বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী নাটোর-২ আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ মে) বিকেলে ৫ টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা নগর বাজারে একদল ত্যাগী নেতাকর্মী নিয়ে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি খায়রুল আকাশ। এবং উপস্থিত ছিলেন ২নংবড়াইগ্রাম ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ডঃ আবুল হাসেম। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন নাটোরের কিংবদন্তি রুহুল কুদ্দুস তালুকদার তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার নগর ইউনিয়ন বিএনপি এবং নাটোর বাসি ত্যাগী নেতা কর্মীরা তা কখনোই মেনে নেবে না।
মিথ্যা প্রচার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন প্রতিহত করার জন্য সর্বদাই প্রস্তুত।
এসময়ে আরো উপস্থিত ছিলেন৪ নং নগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তৌরাদ রহমান।
বড়াইগ্রাম ছাত্রদলে সদদ্য সচিব কামরুল রহমান।
বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলে সংরামি আহবায়ক জাহিদ হাসান বিপুল। এছারাও উপস্থিত ছিলেন ত্যাগি সর্বস্তরের কর্মী বৃন্দ।সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা।।