Logo
প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

মোঃ হেলাল উদ্দীন 


মহেশখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও নির্বাচনী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত
 হয়েছে।

৩০ শে জানুয়ারী (শুক্রবার) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন. মহেশখালী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও ইমরান মাহমুদ ডালিম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রিন্ট করুন সেভ করুন