প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
লালবাগ ফুটবল চ্যাম্পিয়ন লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা ৮নং ওয়ার্ডের লালবাগ এলাকাবাসীর উদ্যোগকে ৩য় বারের মতো লালবাগ ফুটবল চ্যাম্পিয়ন লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ লিয়াকত আলী - (লালবাগ শীপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক)।আলহাজ্ব আবুল হাশেম মোহাম্মদ আব্দুল্লাহ (চেয়ারম্যান-লালবাগ শীপ ব্রেকিং )মোহাম্মদ সেকান্দর হোসাইন (চেয়ারম্যান-কে আর গ্রুপ) আলহাজ্ব মোহাম্মদ জামাল বাসা (চেয়ারম্যান-আনাস এন্টারপ্রাইজ) আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন মানিক (প্রোপ্রাইটর-সাইকা এন্টারপ্রাইজ) মোহাম্মদ তসলিম উদ্দিন (ম্যানেজিং ডাইরেক্টর এন বি স্টিল) আলহাজ্ব মোহাম্মদ কামাল পাশা (মেসার্স মোহরম ইস্পাত শীপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ)আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন কন্টাক্টার(প্রোপ্রাইটর স্টার লুব)আলহাজ্ব মোহাম্মদ নাজিমউদ্দৌলা- প্রধান উপদেষ্টা, LFCL পরিচালনা কমিটি, আলহাজ্ব মোহাম্মদ সালামত আলী -প্রধান উপদেষ্টা LFCL পরিচালনা কমিটি, ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করেন লালবাগ রয়েল এফসিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লালবাগ জুনিয়ার এফসি, লালবাগ লিগ লিজেনকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন লালবাগ ডমিনেটরস,
এই জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় আনন্দ উল্লাসে মেতে ওঠেছে পুরো এলাকাবাসী,এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে ৩য় বারের মত এবারো এই আয়োজন যারা করেছে এবং LFCL পরিচালনা কমিটিকে এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং এলাকাবাসীরা আরো বলেন লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংকেতিক খেলাধুলার মাধ্যমে জড়িয়ে থাকলে ছেলেমেয়েরা অসামাজিক কর্মকান্ড, মাদক সেবন থেকে বিরতি থাকে,এবং এই LFCL পরিচলনা কমিটির উদ্বেগ যেনো প্রতিবছর আয়োজন করা হয় এবং একই সাথে লালবাগ এলাকাবাসীর সরণীয় দিন হিসাবে নিবন্ধন হয়ে ইতিহাসের পাতায় লিখা থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।