প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
মুজিবনগরে বিএনপির কার্যালয়ের পাশ থেকে লাল টেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

খাইরুল বাশার
মেহেরপুরের মুজিবনগরে দারিয়াপুরে দরিয়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আনুমানিক ৩৫ গজ দক্ষিণ পাশে মুজিবনগর মেহেরপুর প্রধান সড়কের পাশে জনৈক আকবার চুড়িওয়ালার বাড়ির প্রাচিরের পাশ থেকে লাল টেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের কালিতলা মোড় এলাকা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিতলা মোড় সংলগ্ন আকবার চুড়িওয়ালার বাড়ির প্রাচিরের পার্শে একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখে খানপুর গ্রামের শরিয়ত আলীর চায়ের দোকানে থাকা স্থানীয়দেরকে বিষয়টি জানায় তাদের সন্দেহ হলে তারা মুজিবনগর থানা পুলিশকে খবর দেয়।
উদ্ধারকৃত জায়গাটি স্থানীয় বিএনপি কার্যালয় থেকে মাত্র ৩৫ গজ দূরে হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
পরবর্তীতে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে মুজিবনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বস্তুটি নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে থানায় নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বস্তুটি উদ্ধার করে। এটি আসলেই কোনো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কে বা কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।