
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনের উপজেলার টবগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণা চালাতে গেলে
বিএনপির সমর্থকরা বাধা দেয়। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লাঠিসুটো ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে বড় নদীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
এত সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় জামাতে ইসলামের সমর্থকরা প্রচার প্রচারণার জন্য বের হলে স্থানীয় বিএনপি সমর্থকরা তাতে বাধা দেয়। জামাতের সমর্থকরা একটি বাড়িতে প্রচারণা চালানোর জন্য যাওয়ার চেষ্টা চালান পরিবারের লোকজন তাদেরকে বাধা দেয়। তাদের বাদধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করলে প্রথমে বাদ দিতাম এর পরে লাঠি নিয়ে অপূর্ব হামলা চালায়।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ, র্যাব নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় জামাতে ইসলামী বিএনপিকে দায়ী করে এলাকায় বিক্ষোভ মিছিল করে। অপরদিকে বিএনপি দাবি করেন জামাতে ইসলামের সদস্যরা দলবল নিয়ে একটি বাড়িতে ঢোকার চেষ্টা করে। এ সময়ে ওই বাড়ির লোকজন তাদেরকে বাধা দিলে জামাত ইসলামের লোকজন ওই বাড়ির লোকজনের উপর হামলা চালায়।
এ ঘটনায় ঐ এলাকায় থমথম উত্তেজনা বিরাজ করছে।