
নড়াইল জেলা সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবিশরা ৪৯৭টি সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয়করণের (পদ সৃজন) পস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবীতে মানববন্ধন করেছেন। বৈষম্যবিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২২মে ২০২৫ ইং) সকাল ১১টা ৩০ ঘটিকার সময় নড়াইল সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মরকলিপি প্রদান করে। মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক, নাসরিন সুলতানা সহ বিভিন্ন স্টাফবৃন্দ।