
মহাসড়কের নির্মাণ কাজে অগ্রগতি না থাকায় ভুগান্তি যানবাহন চলাচল ও সাধারণ মানুষের প্রায় তিন বছর যাবৎ নির্মাণ কাজ চললেও! এখনো শেষ হয়নি নির্মাণ কাজ। ময়মনসিংহ থেকে মুক্তাগাছা পর্যন্ত ও কালিবাড়ী থেকে মধুপুর পর্যন্ত, কাজ শেষ হয়েছে প্রায় ৮ মাস আগে। কিন্তু কালিবাড়ী থেকে মুক্তাগাছা পর্যন্ত নির্মাণ কাজের কোনো অগ্রগতি নেই। সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায় রাস্তার মাঝখানে বড়ো বড়ো গর্ত ভারি বৃষ্টি হওয়ায় গর্তে জমে আছে পানি যাতে বিপাকে পড়েছে ছোট বড়ো সকল যানবাহন যার দরুন প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা। তবে বেচুয়াখালি বাজার থেকে লেংড়া বাজার অংশে কিছু কিছু, জায়গায় নির্মাণ কাজ চলমান। কিন্তু যতটুকু কাজ হয়েছে প্রশ্ন উঠেছে কাজের গুনগত মান নিয়েও কাজের অগ্রগতি নেই কেন? তা তদন্তের পর বলা যাবে।