
নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের তিনটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, থানার ওসি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে সম্প্রতি বৃদ্ধি পাওয়া চুরি-ছিনতাই ও মাদকের বিস্তার রোধে করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবার সম্মিলিত প্রচেস্টার মাধ্যমেই উপজেলাতে মাদকের বিস্তার রোধ করা সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি উপজেলার যে সব স্থানগুলোতে মাদক কারবারীদের দৌরাত্ম বেশি সেই সব কারবারীদের বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে অনুরোধ জানান। পরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও এনজিও কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।