প্রিন্ট এর তারিখঃ Mar 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

মিজানুর রহমান মুবিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে ২৬ জানুয়ারী বিকেলে ঝালকাঠি পৌর শহরের ৯ নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় উঠান বৈঠক করেন বিএনপি নেতৃবৃন্দ। ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন নারীদের সাথে অনুষ্ঠিত উঠান বৈঠক বলেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় নারীদের অধিকার সুনিশ্চিত করতে বিএনপি নারীদের জন্য পৃথক পরিকল্পনা গ্রহন করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা দলের আহবায়ক মোঃ আজাদুর রহমান আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আলিম হাওলাদার, মোঃ সায়েম খান সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নারীদের সাথে সৌহার্দ্যপুর্ন আলোচনায় আরো বলেন বিএনপি'র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নারীদের অধিকার রক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করতে সবসময় সোচ্চার ছিলেন এবং নানা মুখি অবদান রেখেছেন। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী কাজেই তাদের উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় তিনি সুনির্দিষ্ট ভাবে নারীদের অধিকারের বিষয়টি রেখেছেন এবং সকলকে বিষয়ে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। নারীদের জন্য ফ্যামিলী কার্ড প্রদানের জন্য পৃথক কর্ম পরিকল্পনা নিয়েছেন, তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং
সাবলম্বি করার জন্য সকল পদক্ষেপ নেয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার এবং মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা থাকবে। এজন্য সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার অনুরোধ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।