
চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সিনেমা হল পাড়ার সাহিত্য পরিষদ হতে শুরু করে ইয়াকুব মুহুরির বাড়ি পর্যন্ত ড্রেনের ঢাকনার বেহালদশা।
অত্র এলাকায় বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টার রয়েছে। সকাল হতে সন্ধ্যারাত পর্যন্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের আনাগোনা। বিভিন্ন যানবাহনের চলাচল করে ঝুঁকি নিয়ে। রাস্তার পাশে ড্রেনের ঢাকনা অবস্থা খুব জরাজীর্ণ । সেখানে প্রতিদিন নানা শ্রেণী পেশার মানুষের চলাচল।
আজ আনুমানিক ১১:০০ ঘটিকায়। সিনেমা হল পাড়ার। আরিফ খন্দকারের বাড়ির পাশে জরাজীর্ণ ড্রেনের ঢাকনা উপর দিয়ে মালামাল ভর্তি ভ্যান গাড়ি দূর্ঘটনার শিকার হয়।
ভুক্তভোগী ভ্যান গাড়ির চালকের একমাত্র আয়ের সম্বল ভ্যান গাড়িটি ড্রেনের ঢাকনা ভেঙ্গে ক্ষতির সম্মুখীন হন।
পৌর প্রশাসনের এগুলোর দিকে নজর না থাকায়। ৯নং ওয়ার্ড বাসি প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এ ঝুঁকি পূর্ণ বেহাল দশার দেখার কেউ নেই। তাই এলাকাবাসী এ সমস্যার স্থায়ী সমাধান কামনা করছে।