
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের চলাচলের রাস্তা কেটে চাষাবাদের অভিযোগ উঠেছে দুই যুবলীগ নেতার ছোট ভাই আল মাহমুদের বিরুদ্ধে। এতে দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে চলাচলে বাধাগ্রস্ত হচ্ছেন সেখানকার বাসিন্দারা।
আজ বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঔ আল মাহমুদ হলেন, তালম ইউনিয়ন যুবলীগ নেতা আল আমিন কায়েসের ছোট ভাই। ভুক্তভোগী জালাল উদ্দীন জানান, সম্প্রতি যুবলীগ নেতার ছোট ভাই আল মাহমুদসহ তাদের লোকজন জোরপূর্বক রাস্তা কেটে সমতল করে ফেলে। প্রতিবাদ করতে গেলে আল মাহমুদসহ তার লোকজন হত্যার হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতার ছোট ভাই আল মাহমুদের সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ থাকায়। তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, রাস্তা কেটে ফেলার এখনো কোনো অভিযোগ পাইনি। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।